মুখে কেন বল না তবু
ভালবাস না আর ? –
নিত্য অবহেলা আর ঘৃণার পাকে পাকে
জড়িয়ে ধরেছ আমায়।
বিষময় নিঃশ্বাস ফণা তুলে আছে –
দংশনে দংশনে গরলের কণা
বিচ্ছুরিত হয় যেন –
মরকতমণির নাচের তালে তালে
বশীভূত আমি –
লুপ্ত চেতনা, নিথর প্রাণ
বিষনিঃশ্বাসে গলিত জীবন কঙ্কাবতীর ।
কঙ্কা! কঙ্কা! কঙ্কাবাতী গো !
কোথায় তোমার রাজপুত্তুর
কোথায় গেল সব?
জীবণ মরণ অথৈ জলে
ভয়াল
কলরব।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন