বার্টার সিস্টেম
......রাকা মুখার্জী
ঠিক কতখানি টা পেলে
কতখানিটা দেওয়া যায়....
দাঁড়িপাল্লাটা ঠিক ধরেছো তো বাপু?
দেখো আবার ঠকে যেওনা যেন।
সেবার তোমায় একগোছা কাশফুল দিতে
তুমি আমায় সাদা মেঘের ভেলায় তুলে নিলে
আরেকদিন যখন শ্রাবণ বৃষ্টি নিয়ে এলাম
তুমি আমায় এক আকাশ রামধনু স্বপ্ন দিলে
তারপর যখন জোৎস্না রাতের ঢেউ দিলাম
তখন তুমি ঝিঁঝিঁ পোকার গান দিলে
আর যখন... তোমায় আমার শূন্যতা দিলাম
তখন তুমি আমায় চোখভরা কান্না দিলে
আজ সেই কান্নাভেজা চোখের তারায়
তুমি আমার 'তুমি' হলে....
ঠকে গেলে না তো??
......রাকা মুখার্জী
ঠিক কতখানি টা পেলে
কতখানিটা দেওয়া যায়....
দাঁড়িপাল্লাটা ঠিক ধরেছো তো বাপু?
দেখো আবার ঠকে যেওনা যেন।
সেবার তোমায় একগোছা কাশফুল দিতে
তুমি আমায় সাদা মেঘের ভেলায় তুলে নিলে
আরেকদিন যখন শ্রাবণ বৃষ্টি নিয়ে এলাম
তুমি আমায় এক আকাশ রামধনু স্বপ্ন দিলে
তারপর যখন জোৎস্না রাতের ঢেউ দিলাম
তখন তুমি ঝিঁঝিঁ পোকার গান দিলে
আর যখন... তোমায় আমার শূন্যতা দিলাম
তখন তুমি আমায় চোখভরা কান্না দিলে
আজ সেই কান্নাভেজা চোখের তারায়
তুমি আমার 'তুমি' হলে....
ঠকে গেলে না তো??
